ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় অপহৃত ব্যক্তি শিকল বাঁধা অবস্থায় উদ্ধার 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
চুয়াডাঙ্গায় অপহৃত ব্যক্তি শিকল বাঁধা অবস্থায় উদ্ধার 

বিপুল হোসেন

চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসের সামনে থেকে চারদিন আগে অপহৃত ব্যক্তিকে পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা-জীবননগর সড়কের পাশের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। 

অপহৃত ব্যক্তির নাম বিপুল হোসেন (৫০)। তিনি আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেল। 

আরো পড়ুন:

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে  বিপুল হোসেনকে জীবননগর মহাসড়কের পাশে থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, গত শনিবার চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসের সামনে থেকে অপহরণ হন তিনি। 

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইলকে জানান, গত ২২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর ছেলে বিদ্যুত হোসেন, তার বাবা বিপুল হোসেন নিখোঁজ হয়েছে বলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আলমডাঙ্গা থানা কর্তৃপক্ষ আইনী পদক্ষেপের মাধ্যমে বিপুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। অপহরণ ঘটনার তদন্ত চলছে।

অপহৃত বিপুল হোসেন জানান, শনিবার চুয়াডাঙ্গা আদালতে পারিবারিক একটি মামলার কাজে আসেন। আদলতের কাজ শেষে তিনি দুপুর ১টার দিকে বাড়ির উদ্দেশ্য অটোগাড়িতে রওনা হন। পথিমধ্যে তাকে কে বা কারা অপহরণ করে এবং কাছে থাকা নগদ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল মোবাই ফোন কেড়ে নেয়। 

তিনি জানান, তার চোখ মুখ বেঁধে একটি ঘরে চারদিন আটকে রাখে অপহরণকারীরা। এ সময় তাকে প্রচুর মারধর এবং বাড়িতে ফোন করে মুক্তিপনের টাকা দাবি করা হয়। মঙ্গলবার তার পায়ে শিকল পরিয়ে  চোখ বেঁধে একটি মাইক্রবাসে উঠায় অপহরণকারীরা। এরপর তারা বিভিন্নস্থানে ঘুরায় এবং রাতে তাকে দর্শনা-জীবননগর সড়কের পাশের জঙ্গলে ফেলে রেখে যায়। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়