ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিসিকের দায়িত্ব নিলেন কাইয়ুম, আরিফ-মুক্তাদিরের সাহায্য কামনা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সিসিকের দায়িত্ব নিলেন কাইয়ুম, আরিফ-মুক্তাদিরের সাহায্য কামনা

সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সাহায্য কমনা করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে, আব্দুল কাইয়ুম চৌধুরী নগর ভবনে এলে তাকে ফুল দিলে অভ্যর্থনা জানান সিসিকের কর্মকর্তারা।

নবনিযুক্ত প্রশাসক বলেন, সিলেট সিটির উন্নয়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। একইসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সাহায্য প্রয়োজন।

আব্দুল কাইয়ুম পরিকল্পনা তুলে ধরে বলেন, নগরীর পরিষ্কার–পরিচ্ছন্নতা, মশা নিধন ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক লক্ষ্য। এ সময় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সিসিক প্রশাসক বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরো বেগবান হবে। নগরবাসী যেন দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান, সেটা জোরদারের পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করা হবে।

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়