ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন, দগ্ধ অনেকে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন, দগ্ধ অনেকে

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে গ্যাস ফিলিং স্টেশনে আগুনে দগ্ধদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস ফিলিং স্টেশনের লাইনে লিকেজ থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডে অনেকে আহত হয়েছেন। 

প্রাথমিকভাবে ৯ জনের দগ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য এই অগ্নিকাণ্ড সম্পর্কে তথ্য দিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাম্পের গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত ১০টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছিল। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দগ্ধ ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চার-পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/তারেকুর/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়