ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

বাবর জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার প্যারোলে মুক্তি দেওয়া হয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দরকে।

ঝালকাঠির নলছিটিতে রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫) নামে কারাবন্দি এক ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতা প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ার) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় তার বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা ও দাফন সম্পন্ন হয়। পরে ছাত্রলীগ নেতাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

রাকিবুল সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রাকিবুল। বৃহস্পতিবার সকালে মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে রাকিবুলকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়। প্রশাসনের অনুমোদনের পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় রাকিবুল জানাজায় অংশ নেন। 

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়