ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তালায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২ মার্চ ২০২৬  
তালায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে রবিবার মধ্যরাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

সাতক্ষীরার তালা উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

রবিবার (১মার্চ) মধ্যরাত ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে অবস্থিত দলটির কার্যালয়ে আগুন দেওয়া হয়। 

আরো পড়ুন:

সোববার (২ মার্চ) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফর কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “আগুনে বিএনপির কার্যালয়ে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করে। অভিযোগ পেলে দ্রুত আইনত ব্যবস্থা নেওয়া হবে।”  

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার জানান, রাতে দুর্বৃত্তরা কার্যালয়টি পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে গেছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়