ঈদযাত্রায় যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যমুনা সেতু কর্তৃপক্ষ, সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বয় সভায় অংশ নেয়।
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর মেজর রাজু, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার ইকবাল হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যমুনা সেতু কর্তপক্ষ, সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, যানজট নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/কাওছার/বকুল