ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৭

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১৮, ৯ মার্চ ২০২৬
পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৭

ঝিনাইদহে জ্বালানি তেলের পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, রবিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। অপরজনের নাম জানা যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন বলেন, “সম্প্রতি পাম্প কর্মচারীদের মারধরে এক যুবক নিহত হয়েছেন অভিযোগ তুলে পাম্পে হামলা ও বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মামলা হলে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়