ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৎস্যজীবী দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৯ মার্চ ২০২৬   আপডেট: ২০:৪৫, ৯ মার্চ ২০২৬
মৎস্যজীবী দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালেহর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আবাসিক হোটেল বেঙ্গল গেস্ট হাউসের একটি কক্ষে ইয়াবা সেবনের সময় স্থানীয়রা গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেনে। পরে থানায় খবর দেন তারা। তবে, পুলিশ পৌঁছানোর আগেই আবু সালেহ ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ বলেন, “হোটেল বেঙ্গল গেস্ট হাউসে নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে আবু সালেহর বিরুদ্ধে। সোমবার সকালে আবু সালেহ হোটেলের একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন—এমন তথ্য জানতে পেরে তাকে হাতেনাতে ধরতে হোটেলে যাই। এ সময় তিনি আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।”

অভিযোগের বিষয়ে জানতে আবু সালেহ বলেন, “আমার নামে যা রটানো হচ্ছে তা মিথ্যা।”

পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শাহিন বলেন, “আবু সালেহর ইয়াবা সেবনের ঘটনা যদি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।” 

মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল বেঙ্গল গেস্ট হাউসে অভিযান চালায়। তবে, তার আগেই অভিযুক্ত পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার ও হোটেলের দুটি আলাদা কক্ষ থেকে এক ছেলে ও মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়