ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী’

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৫৭, ১৩ মার্চ ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জে ড এম জাহিদ হোসেন বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার ফরিদপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন।”

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে গাছের পরিমাণ অনেক কম। অন্যান্য এলাকায় যেখানে প্রায় ২০ শতাংশ ভূমিতে গাছপালা রয়েছে—উত্তরাঞ্চলে তা মাত্র ৮ থেকে ৯ শতাংশ। অথচ একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমপক্ষে ২৫ শতাংশ এলাকায় বন বা বাগান থাকা প্রয়োজন।”

তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে সরকার খাল খননের ওপর গুরুত্ব দিয়েছে। এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়