ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৩২, ১৫ মার্চ ২০২৬
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামে এক (শ্যালো ইঞ্জিন চালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জের একটি ভাটা থেকে লাটাহাম্বায় করে ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যান চালক আলাউদ্দিন। সেখানে ইট নামিয়ে ফেরার পথে লাটাহাম্বাটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আলাউদ্দিন নিহত এবং তার সহকারী গুরুতর আহত হন।

কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়