ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরার ২০ গ্রামে আজ ঈদ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২০ মার্চ ২০২৬  
সাতক্ষীরার ২০ গ্রামে আজ ঈদ

বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত। ছবি: রাইজিংবিডি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

আরো পড়ুন:

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। এতে পুরুষ ও নারীসহ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

মসজিদের ইমাম মাওলানা মহব্বত আলী জানান, তারা রমজান মাসের চাঁদ দেখে রোজা পালন করেন এবং শাওয়াল মাসের চাঁদ দেখেই ঈদের নামাজ আদায় করে থাকেন। সেই ধারাবাহিকতায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা আজ ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/শাহীন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়