ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝড়ে পদ্মায় ডুবল সিমেন্টবোঝাই ৩ ট্রলার

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২০ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১৭, ২০ মার্চ ২০২৬
ঝড়ে পদ্মায় ডুবল সিমেন্টবোঝাই ৩ ট্রলার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল।

শুক্রবার (২০ মার্চ) দুপুর আড়াইটায় নড়িয়া উপজেলার বাঁশতলা এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে যাচ্ছিল ট্রলার তিনটি। এগুলো নড়িয়ার বাঁশতলা এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ে নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় চালকরা ট্রলারগুলো নিরাপদে তীরে ভেড়ানোর চেষ্টা করলেও প্রবল ঢেউয়ের আঘাতে একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে, ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাতরে তীরে উঠতে সক্ষম হন। ফলে, কেউ হতাহত হননি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানিয়েছেন, ঝড়ের কারণে ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকা/আকাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়