চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ফিসারি ঘাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বাকলিয়া থানার এসআই কিশোর মজুমদার এ তথ্য জানান।
নিহত সোলাইমান (৪০) আনোয়ারা উপজেলার বরুম ছড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আবদুল মান্নানের ছেলে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি সুজুকি মোটরসাইকেল ও একটি রয়েল ইনফিল্ড মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/রেজাউল/বকুল