ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে খণ্ডিত পা উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৬ এপ্রিল ২০২৬  
ধামরাইয়ে খণ্ডিত পা উদ্ধার

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বউবাজার এলাকা থেকে ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।

ধামরাই থানা পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যান্ডেজে মোড়ানো পায়ের হাঁটুর নিচের খণ্ডিত অংশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা, খণ্ডিত অংশটি বাম পায়ের। তবে এটা নারী নাকি পুরুষের সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, “খণ্ডিত পায়ের অংশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়