ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রোজিনা খাতুন (৩২)। তিনি বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন রোজিনা খাতুন। ওই সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি চলাকালে আকস্মিকভাবে বজ্রপাত আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
ঢাকা/শাহরিয়ার/রাজীব
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী