ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণের অধিকার বাস্তবায়নই লক্ষ্য: ডেপুটি স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৬ এপ্রিল ২০২৬  
জনগণের অধিকার বাস্তবায়নই লক্ষ্য: ডেপুটি স্পিকার

জনগণের অধিকার বাস্তবায়নই লক্ষ্য বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদে ভবনের কার্যালয়ে তার নির্বাচনি এলাকার খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

আরো পড়ুন:

এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজ-খবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, “আমার এলাকায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, পরবর্তীতে ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতের দল, গারো প্রতিনিধি দল হাজং প্রতিনিধি দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কৃষক-শ্রমিক সকল শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।”

তিনি বলেন, “এ সংসদ জনগণের সংসদ, আমি এলাকার সম্মানিত ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাদের কারণেই আজ আমি সংসদে কথা বলতে পারছি।তাই সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলকাম হতে পারি।”

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়