ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৬ এপ্রিল ২০২৬  
নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

হাতিয়া উপজেলায় এক মুদি দোকান থেকে অবৈধভাবে মজুত করা তিন হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক মুদি দোকান থেকে অবৈধভাবে মজুত করা তিন হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তার মুদি দোকানি মো. আলাউদ্দিন (৪৬) উপজেলার চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, নলেরচর আজিমের ঘাট এলাকার মুদি দোকানি আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল মজুত করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানারহাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মুদি দোকানির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
 

ঢাকা/সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়