ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৭ নভেম্বর সরকারি ছুটি বহাল: মন্ত্রিপরিষদ সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৬ এপ্রিল ২০২৬  
৭ নভেম্বর সরকারি ছুটি বহাল: মন্ত্রিপরিষদ সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিএমও

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি জানান, মন্ত্রিসভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নাসিমুল গনি বলেন, “জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫-এ বিনিয়োগ সহজীকরণ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। সোলারের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে। একটি খসড়া কমিটি করা হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু করবে খুব শিগগিরই।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সরকারি ছুটি থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে।”

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়