ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহরুখকে কি বিয়ে করতেন কাজল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহরুখকে কি বিয়ে করতেন কাজল?

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। জুটি বেঁধে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। পর্দায় তাদের রসায়ন দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন।

যদিও ব্যক্তিজীবনে অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেছেন কাজল। যদি অজয়ের সঙ্গে এই অভিনেত্রীর দেখা না হতো, তাহলে কি শাহরুখকে বিয়ে করতেন? ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন কাজল। সেখানেই এক ভক্ত তাকে এই প্রশ্ন করেন।

অবশ্য এর জবাব বেশ কৌশলেই দিয়েছেন তিনি। পাল্টা প্রশ্ন রেখে এই অভিনেত্রী বলেছেন, তার কি আমাকে প্রস্তাব দেয়া উচিত ছিল না? এছাড়া শাহরুখের সঙ্গে তার সম্পর্ক কেমন জানতে চাওয়া হলে কাজল জানান, আজীবনের বন্ধু।

বাজিগর সিনেমার মাধ্যমে শাহরুখ-কাজল জুটির যাত্রা শুরু, এরপর করণ-অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান, দিলওয়ালে সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

তবে ভালোবেসে ১৯৯৯ সালে অজয়কে বিয়ে করেন কাজল। বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের দুই সন্তান— মেয়ে নায়সা ও ছেলে যুগ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়