ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়ি ভাড়া মওকুফ করলেন অভিনেত্রী অমৃতা রাও

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাড়ি ভাড়া মওকুফ করলেন অভিনেত্রী অমৃতা রাও

অমৃতা রাও

‘ম্যায় হু না’ সিনেমাখ্যাত অভিনেত্রী অমৃতা রাও। করোনাভাইরাসের কারণে লকডাউন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

অমৃতা জানান, তার ভাড়াটিয়ারা ফ্রিল্যান্সিং পেশায় আছেন। লকডাউনের কারণে কাজ না থাকায় নিজ নিজ পরিবারের কাছে চলে গেছে। এই অবস্থায় তাদের কাছ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের ভাড়া নেবেন না এই অভিনেত্রী।

অমৃতা রাও বলেন, ‘আমার ভাড়টিয়াদের কয়েকজন ফ্রিল্যান্সিংয়ে সিনেমাটোগ্রাফি ও অভিনয় করেন। এই সকল পেশায় মাস শেষে পারিশ্রমিকের কোনো নিশ্চয়তা নেই। এই মহামারি সকলের কাছেই একটি সংকটময় সময় এবং তারা পরিবারের সঙ্গে নিরাপদে থাকার সিদ্ধান্ত নেয়। আমার মনে হয়েছে তাদের এই বিষয়টি আমার বুঝে তাদের সাহায্য করা উচিত।’

তবে লকডাউনের অজুহাতে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন বাড়িওয়ালাদের সঙ্গে অপ্রয়োজনীয় ঝামেলা না করেন— সেই বিষয়টিও উল্লেখ করেন এই অভিনেত্রী।

‘ইশক ভিশক’, ‘মাস্তি’, ‘বিবাহ’, ‘জলি এলএলবি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অমৃতা রাও। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঠাকরে’। শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অমৃতা রাও।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়