ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহিদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অমৃতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:০৫, ১ নভেম্বর ২০২০
শহিদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অমৃতা

বলিউড অভিনেত্রী অমৃতা রাও। শহিদ কাপুরের সঙ্গে ‘ইশক ভিশক’, ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’, ‘শিকার’, ‘বিবাহ’, সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

অমৃতা রাও বলেন, ‘আমি যখন শহিদের সহকর্মী ছিলাম তখন তিনি প্রেমের সম্পর্কে ছিলেন। দর্শকরা আমাদের বাস্তবেও জুটি হিসেবে দেখতে চাইতেন। কিন্তু আমরা শুধু পর্দাতেও জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলাম।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘সবচেয়ে মজার বিষয়, শহিদ ও আমি শুধু ভালো সহকর্মী। এমনকি আমাদের মধ্যে একসঙ্গে ঘুরতে যাওয়ার মতোও বন্ধুত্ব নেই। কিন্তু সহকর্মী হিসেবে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শহিদ জানিয়েছেন, তিনি আমার সঙ্গে কাজের সময়গুলো অনেক মিস করেন। বিবাহ সিনেমার পর কেন আমি আর শহিদ সিনেমা করলাম না এটি লাখ টাকার প্রশ্ন। এখানে অনেক কিছুই ভাবতে হবে।’

সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন অমৃতা। আরজে আনুমলের সঙ্গে দাম্পত্য জীবনে এটি তার প্রথম সন্তান। দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৬ সালে বিয়ে করেন অমৃতা ও আনমুল।

অমৃতা রাওয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঠাকরে’। শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জীবনী নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়