ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে অভিষেক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৩ আগস্ট ২০২১   আপডেট: ১৩:১২, ২৩ আগস্ট ২০২১
হাসপাতালে অভিষেক

আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে দেখতে রোববার (২২ আগস্ট) হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন ও তার মেয়ে শ্বেতা নন্দা বচ্চন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন:

কয়েকদিন আগে অভিষেক বচ্চন আহত হয়েছেন বলে জানা যায়। তার কিছু ছবি সোশ‌্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যায়—অভিষেক বচ্চনের ডান হাতের আঙুলে ব্যান্ডেজ। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব‌্য পাওয়া যায়নি। কীভাবে আহত হয়েছেন সে বিষয়েও কোনো তথ‌্য পাওয়া যায়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গতকাল লীলাবতী হাসপাতালে যাওয়ার পর পাপারাজ্জিদের ক‌্যামেরাবন্দি হন অভিষেক-শ্বেতা। তাতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে গাড়িতে বসে আছেন শ্বেতা। আর অমিতাভ বচ্চনের পরনে সাদা কুর্তা-পায়জামা। তার মাথায় একটি ব্যান্ডানাও বাঁধা ছিল। দুজনেই মাস্ক পরেছিলেন।

লীলাবতী হাসপাতালের বাইরে এভাবে ক‌্যামেরাবন্দি হন অমিতাভ বচ্চন

অভিষেক বচ্চনের স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমানে মধ‌্য প্রদেশে অবস্থান করছেন। সেখানে শুটিংয়ের কাজে মেয়ে আরাধ‌্যকে সঙ্গে নিয়ে গেছেন এই অভিনেত্রী।

অভিষেক বচ্চনের পরবর্তী সিনেমা ‘বব বিশ্বাস’। দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এটি প্রযোজনা করছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। এছাড়াও আরো একটি সিনেমার কাজ অভিষেকের হাতে রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়