ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলের মুখোমুখি দুই ভাই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৩১, ২৯ ডিসেম্বর ২০২১
নীলের মুখোমুখি দুই ভাই

উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী—একাধিক পরিচয়ে পরিচিত নীল হুরেজাহান। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’ শিরোনামে নতুন একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন নীল। আর প্রথম পর্বে ভাই প্রত্যয় খানকে নিয়ে তার মুখোমুখি হন তরুণ সংগীতশিল্পী হৃদয় খান।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নীল বলেন—‘এই অনুষ্ঠানের পেছনে দীর্ঘ ইতিহাস ও পুরো টিমের অনেক পরিশ্রম রয়েছে। কোনোভাবেই সময় মেলে না। একেকবার এমন জটিলতা তৈরি হয় যে, মনে হয় অনুষ্ঠানটি করাই সম্ভব হবে না। তবু সব ক্রুদের ঐকান্তিক চেষ্টায় হয়েই গেলো প্রথম মাসের রেকর্ডিং। সব জটিলতা, অনুযোগ, রাগারাগি ছাপিয়ে সেটে গেলেই সবকিছু অন্যরকম হয়ে যায়। দারুণ ছিল প্রোগ্রাম প্ল্যান অ্যান্ড সেট। তাই অনেক কিছু বাদ দিয়েই চেষ্টা করেছি, আমার পক্ষ থেকে ভালো কিছু দেয়ার। অনুষ্ঠানটি নিয়ে খুব আশাবাদী।’

আরো পড়ুন:

আরো পড়ুন: এত মানুষের মধ্যে খারাপ মানুষ তো থাকবেই: নীল

পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একই পরিবারের তারকা ভাই-বোনদের খুনসুটি, আনন্দ, ভালোবাসার গল্প ও আড্ডা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আগামী ৩১ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এর প্রথম পর্ব। প্রতি সপ্তাহের শুক্রবার একই সময়ে একসঙ্গে দেখা যাবে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফুর রহমান সুজন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়