ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলভীর পোস্ট

‘সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
‘সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না’ 

ছোট পর্দার ব্যস্ত অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বিষয়টি অভিনেতা নিজেও নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেঘন পোস্ট দিয়েছেন এই অভিনেতা।  

ফেসবুকে দেওয়া পোস্টে আলভী লিখেছেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”

তিনি আরো লিখেছেন, “শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”

মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ‘‘শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে থানায় ফোন আসে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, যাহের আলভী নামের এক অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’’

জানা যায়, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়