দেব-জিৎকে নিয়ে খলনায়িকার বিস্ফোরক মন্তব্য
দেব, অনামিকা, জিৎ
সত্তর দশকের মাঝামাঝি সময়ে ক্যামেরার সামনে যাত্রা শুরু করেন ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেত্রী অনামিকা সাহা। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এই খলনায়িকা। এবার দেব ও জিৎকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
সিনেমার পর্দায় দাপুটে সব চরিত্রে দেখা যেত অনামিকাকে। যদিও আজকাল সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে অনামিকার কাছে জানতে চাওয়া হয়, সিনেমায় কাজ পাওয়ার বিষয়ে দেব বা জিৎকে কি বলেছিলেন?
এ প্রশ্নের জবাবে অনামিকা সাহা বলেন, “না না ওসব আমি পারব না। দেব একবার নিয়েছিল, জানি না কার কথায়। তখন খুব ভালো ব্যবহারও করেছিল। কিন্তু দেব এখন খুব বদলে গেছে। রাজনীতিতে পা রেখেছে। পরপর কাজ করে যাচ্ছে। কিন্তু দেখা হলেও আমাকে আর চিনতে পারে না।”
দেবের সিনেমার কোয়ালিটি নিয়ে প্রশ্নে ছুড়ে দিয়ে অনামিকা বলেন, “ওর ভাগ্যটা ভালো। কারণ সিনেমাগুলো একটার পর হিট হচ্ছে। কিন্তু সিনেমাগুলো অসাধারণ—এমনটা কখনো কাউকে বলতে শুনিনি।”
দেবের সঙ্গে জিতের মনোমালিন্যতা চলছে। দেবের সমালোচনা করলেও জিতকে তার ভীষণ পছন্দ। অনামিকা বলেন, “জিৎ একদম আলাদা একটা ছেলে। ভীষণ ভালো ছেলে। এতদিন ও তো নিজেই বসে ছিল, কাজ করেনি। এই তো তার ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমা আসছে। ও কোনো রাজনীতির মধ্যে থাকে না কখনো।”
এরপর প্রসেনজিৎ চ্যাটার্জির প্রসঙ্গ টেনে অনামিকা বলেন, “পলিটিক্স প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যেও নেই। নিজের জোরে প্রসেনজিৎ হয়েছে। ওকে যে পরিশ্রমটা করতে হয়েছে, তা দেব বা জিৎ কেউ ভাবতেও পারে না।”
সিনিয়র অভিনেত্রী হিসেবে পরামর্শ চাইলে অনামিকা বলেন, “আমি কি বলব! আমাকে তো এরা পাত্তাই দেয় না। এখন ছোট ছোট অনেক গ্রুপ হয়েছে। যেখানে সম্মান নেই, সেখানে আমি নেই। আমার কথার যেখানে দাম নেই, সেখানে কেন পরামর্শ দেব।”
ঢাকা/শান্ত