ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্যামেরার সামনে ঝলমলে অস্কার, আড়ালে আবর্জনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১২:০৩, ১৭ মার্চ ২০২৬
ক্যামেরার সামনে ঝলমলে অস্কার, আড়ালে আবর্জনা

আগত অতিথিরা এভাবে নোংরা করেন ডলবি থিয়েটার হল

সারিবদ্ধ খালি চেয়ার। প্রায় প্রতিটি চেয়ারের পাশে পড়ে আছে খাবারের বক্স, পানির বোতল। সম্পূর্ণ মেঝেজুড়ে আবর্জনা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা দেখে যে কেউ ডাস্টবিন বলে ফেললেও ভুল হবে না। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এমন দৃশ্য দেখা যায়।  

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার (১৫ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। অস্কার অনুষ্ঠান শেষ হওয়ার পর ছবিটি দর্শক সারি থেকে তোলা। 

আরো পড়ুন:

অস্কার মানেই জাঁকজমকপূর্ণ অন্যরকম এক আসর। এবারও তার ব্যত্যয় ঘটেনি। এ মঞ্চে ক্যামেরার সামনে বিশ্বের জনপ্রিয় তারকাদের ঝলমলে রূপ দেখতে পান বিশ্ববাসী। কিন্তু ছবিটি ছড়িয়ে পড়ার বিতর্ক তৈরি হয়েছে। ফলে এসব আসনে যারা বলেছিলেন, তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। 

অনেকে আবার বলছেন, সারিবদ্ধ খালি চেয়ারগুলোতে বিশ্বের বড় বড় তারকারা বসেছিলেন। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছে টিএমজেড। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডলবি থিয়েটার হলের মূল মঞ্চের কাছের সারিগুলোতে সাধারণত বসে থাকেন তারকারা। ফলে এসব নোংরা তারকারা করেননি। বরং অন্য অতিথিরা করেছেন। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়