ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বজুড়ে যুদ্ধ, তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে: মম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১১:২৭, ২১ মার্চ ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ, তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে: মম

জাকিয়া বারী মম

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উৎসবের আনন্দে মেতেছেন মুসলিম ধর্মের অনুসারীরা। কর্মজীবী মানুষ নাড়ীর টানে ছুটে গেছেন সবুজ ঘেরা গ্রামে। অনেকে ইট-পাথরের রাজধানীতে ঈদ আনন্দে মেতেছেন। ব্যতিক্রম নন শোবিজ অঙ্গনের তারকারাও। 

ঈদ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মম। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে এ অভিনেত্রীর মন খানিকটা খারাপ। তার ঈদের শুভেচ্ছা বার্তায় তেমনটাই ধরা পড়েছে।  

আরো পড়ুন:

মন খারাপের কথা স্মরণ করে জাকিয়া বারী মম বলেন, “বিশ্বজুড়ে যুদ্ধ। হতাশা-কান্না-অস্থিরতা-বিশ্বাসহীনতা; তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে।”  

প্রত্যাশা ব্যক্ত করে জাকিয়া বারী মম বলেন, “তারপরও এই ঈদ হোক পারস্পরিক শ্রদ্ধাবোধ-সহযোগিতা-সহমর্মিতা আর ভালোবাসার। সকলের জীবন হয়ে উঠুক নিরাপদ সুস্থ ও মনের মতো। ঈদুল ফিতরের শুভেচ্ছা-ভালোবাসা সবাইকে। ঈদ মোবারক।” 

মেহেদি রাঙা হাতে জাকিয়া বারী মম


জাকিয়া বারী মম তার সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা বার্তাটি দিয়েছেন। তার ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও শুভেচ্ছা বিনিময় করছেন। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়