আদালতে আমীর খসরু, ১০ দিনের রিমান্ড আবেদন
আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ফটো)
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তরীকুল ইসলাম এ রিমান্ড আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে কিছুক্ষণের মধ্যে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
বেলা পৌনে ৩টার দিকে আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় তাকে এজলাসে তোলা হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামুন/রফিক