ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতা অপূর্ব কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতা অপূর্ব কারাগারে

মো. ইব্রাহিম আনছারি অপূর্ব

রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক তৌফিকুল ইসলাম হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে ডিএমপি পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত বছর ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণির রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত বছরের ২৮ জুলাই বাড্ডা থানায় মামলা করেন। গ্রেপ্তার ইব্রাহিম আনছারি অপূর্ব সে মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়