ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ

মতিউর রহমান ও লায়লা কানিজ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাঈল এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি তেপ্পান্ন লাখ তেষট্টি হাজার ছয় শত নব্বই টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয়ে মোট তের কোটি এক লক্ষ আটান্ন হাজার একশ ছয় টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে রেকর্ডপত্রে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে লায়লা কানিজ নামীয় ২০১২-২০১৩ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়