ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১১ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৪১, ১১ মার্চ ২০২৫
সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা রাজধানীর বাড্ডার সাতারকুলের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির বাজারমূল্য ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত দাম ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব জমি জব্দের আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকাধীন স্থাবর সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য তাদের মালিকাধীন স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা আছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়