ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২১:৫০, ২১ মার্চ ২০২৫  
পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশনের বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতেন। পেশায় কারচুপির কারখানায় কাজ করতেন তিনি।

সেলিমের খালা ইয়াসমিন আক্তার জানান, সেলিম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মিরপুর ১১ বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতো। সন্ধ্যার দিকে ওয়াবদা বিল্ডিং এর পাশে মাঠে পূর্ব শত্রুতার জেরে সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে।

খালা ইয়াসমিন দাবি করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী পারভিন, রনি, জনি, সীমা ও রানীসহ আরো বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে সেলিমকে কুপিয়ে হত্যা করে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়