ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্যামপুরে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
শ্যামপুরে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবকের মৃত্যু

ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরে ‘চোর সন্দেহে’ আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

এর আগে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুরের পোস্তগোলা শ্মশান ঘাটের বিআইডব্লিউটিএ নতুন প্রজেক্টের রড চুরির সন্দেহে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয় বলে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন:

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “রবিবার রাতে শ্যামপুরের পোস্তগোলা শ্মশান ঘাটের বিআইডব্লিউটিএ নতুন প্রজেক্টের রড চুরি করার সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে আব্দুর রহিমকে গণধোলাই দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আহত ওই যুবক আজ ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।”

তিনি বলেন, “আমরা মারা যাওয়া যুবকের নাম ছাড়া অন্য কিছু জানতে পারিনি। তার পরিচয় শনাক্তে আমাদের চেষ্টা অব‍‍্যাহত আছে, সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়