ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শহীদ মিনারের সামনে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা, আটক ১

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ০৯:২১, ১৬ মার্চ ২০২৬
শহীদ মিনারের সামনে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা, আটক ১

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোহাম্মদ রাকিব (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ ইশান জানান, রাতে তারা শহীদ মিনার এলাকায় বসে ছিলেন। এ সময় তিন থেকে চারজন যুবক এসে রাকিবকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মাথায় গুলির আঘাত এবং বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল বলে জানান তিনি।

নিহত রাকিব হোসেনের বাড়ি ভোলা সদর উপজেলার চৌমহনী এলাকায়। বর্তমানে তিনি পুরান ঢাকার বংশালের ৬২ নম্বর নাজিমুদ্দিন রোডে থাকতেন। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর পথচারীরা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়