ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬  
সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন

জাকারিয়া কাজল।

সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুর বিষয়টি পরিবার থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় জাতীয় প্রেস ক্লাব ও পরে ডিআরইউ প্রাঙ্গণে মরহুমের জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর বনানী কবরস্থানে দাফনের কথা জানিয়েছে পরিবার।

জাকারিয়া কাজল যমুনা টেলিভিশনের সূচনা লগ্নে হেড অফ নিউজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ইকোনমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন।

জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়