ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
বাংলায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলা ভাষায় দেওয়া এই বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘‘মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই বিশেষ দিনটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষার সুরক্ষা ও উন্নতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।’’

প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান শিগগিরই বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন।
 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়