নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বৈঠকে অংশ নেননি। একইসঙ্গে জাপান সফরে থাকায় ইসি সচিবও বৈঠকে অংশ নিতে পারেননি।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সব শেষ নাও হতে পারে। প্রয়োজনে রোববার বা সোমবার পর্যন্ত আলোচনা চলবে।’’
তিনি আরও জানান, নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সার্বিক অগ্রগতি সিইসিকে জানানো হবে। এরপরই কর্মপরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা/এএএম
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন