ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

নির্বাচন কমিশন (ইসি) আগামী নির্বাচন ও গণভোটে বেসরকারি সংগঠন পিপলস অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশনের (পাশা) পর্যবেক্ষক কার্ড স্থগিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “পাশা নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।” 

তিনি জানান, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রবাসী পর্যবেক্ষকদের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আনুমানিক ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচনের খবর কভার করবেন।”

তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ভোট গ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়