নতুন সরকারে তিন নারী মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। প্রথমবার সরকার পরিচালনার দায়িত্বে এসে বেশিরভাগ নতুনদের নিয়ে পথ চলার পরিকল্পনা করেছেন তিনি, যা দৃশ্যমান তার মন্ত্রিসভার তালিকাতে।
নবগঠিত এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজন নারী পূর্ণ মন্ত্রী এবং বাকি দুই জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ এবং ফারজানা শারমিন পুতুল।
ঢাকা/আলী/সাইফ