ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদ থেকে ইসিতে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
সংসদ থেকে ইসিতে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা ইসিতে পাঠাতে হয়। সে অনুযায়ী ২৯৬ জন সংসদ সদস্যের একটি তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করবে ইসি।

সংরক্ষিত নারী আসন বণ্টন হবে দলগুলোর সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী। 

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজানের মধ্যেই আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ঈদের আগেই এ নির্বাচনের সব কার্যক্রম শেষ করতে চায় কমিশন।

ঢাকা/এমএসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়