ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চিফ হুইপ ও হুইপ হলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৮:৪৯, ২ মার্চ ২০২৬
চিফ হুইপ ও হুইপ হলেন যারা

ফাইল ফটো

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য।

হুইপ পদে নিয়োগ পেয়েছেন ছয়জন সংসদ সদস্য। তারা হলেন: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজাম)।

আরো পড়ুন:

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়