ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদের দর্শক সারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৪৬, ১২ মার্চ ২০২৬
সংসদের দর্শক সারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা

জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে বাম পাশ থেকে ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান এবং স্ত্রী ডা. জুবাইদা রহমান (ডানে)।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। এতে সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত আছেন। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত আছেন।

আরো পড়ুন:

জাতীয় সংসদের দর্শক সারিতেও দেখা গেছে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে। এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়