ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্চের ১৪ দিনে প্রবাসী আয় ২২০ কোটি ডলার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৫ মার্চ ২০২৬  
মার্চের ১৪ দিনে প্রবাসী আয় ২২০ কোটি ডলার 

ফাইল ফটো

মার্চ মাসের প্রথম ১৪ দিনে বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ৫০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ১২১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে), যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত সাড়ে ৮ মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১১ কোটি ৪০ লাখ ডলার। আলোচ্য সময়ে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। তাছাড়া, প্রবাসীরা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারের কাছে বাড়তি অর্থ পাঠিয়েছেন, তা রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে। 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে: জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৮ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ১০ লাখ ডলার।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়