ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রার শেষ দিনেও সদরঘাটে ভিড় 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২০ মার্চ ২০২৬  
ঈদযাত্রার শেষ দিনেও সদরঘাটে ভিড় 

ঈদযাত্রার শেষ দিন শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একের পর এক লঞ্চ ভোলা, ইলিশা, চাঁদপুরসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালের পন্টুন এলাকায় যাত্রীচাপ বেড়েছে।

সকাল সাড়ে ১০টায় সদরঘাটে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন রাইজিংবিডি ডটকমের এই প্রতিবেদক। তারা জানান, ঈদ উপলক্ষে সরকারি ছুটি হওয়ার পরপরই সড়ক ও নৌপথে যাত্রীচাপ বেশি থাকে। তাই, ভোগান্তি এড়াতে তারা ঈদের আগ মুহূর্তে রওনা হয়েছেন। 

তবে, এত ভোগান্তির মধ্যে স্বজনদের কাছে ফিরে যাওয়ার আনন্দ তাদের চোখে-মুখে স্পষ্ট। লঞ্চগুলো নির্ধারিত সময়ের সঙ্গে মিলিয়ে নয়, পর্যাপ্ত যাত্রী হলে ছেড়ে যাচ্ছে। কেবিনগুলো তুলনামূলক ফাঁকা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন।

সদরঘাট লঞ্চ টার্মিনালে সার্বিক তদারকি করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানিয়েছেন, বড় ধরনের কোনো অনিয়ম ঘটেনি। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন সকাল থেকে মাঠে সক্রিয় আছে। 

পারাবত লঞ্চের সুপারভাইজার আব্দুর রহিম জানিয়েছেন, যাত্রী কম থাকায় কেবিন ফাঁকা থাকছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। 

ভোলাগামী সানোয়ার নামের এক যাত্রী বলেন, “বাড়ির মানুষদের কাছে ফিরতে পারার আনন্দ ভোগান্তি ভুলিয়ে দিচ্ছ। আজ সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদযাত্রা তুলনামূলক স্বাভাবিক ও শান্তিপূর্ণ হচ্ছে।”

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়