ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চার ইসলামী দলের বৈঠক, ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৩৩, ২৫ জুলাই ২০২৫
চার ইসলামী দলের বৈঠক, ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার সিদ্ধান্ত

নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে বৈঠক করেছে চার ইসলামী দলের শীর্ষ নেতারা। নির্বাচনের পাশাপাশি ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার করেন তারা।

শুক্রবার (২৫ জুলাই) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চার ইসলামী দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

বৈঠকে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আলোচনা অব্যাহত রাখার উপর গুরুত্বরোপ করেন নেতারা।

ঢাকা/নঈমুদ্দীন// 

সর্বশেষ

পাঠকপ্রিয়