ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক লাফে ৮৮ ধাপ এগোলেন চাহার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক লাফে ৮৮ ধাপ এগোলেন চাহার

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দীপক চাহার। এক লাফে ৮৮ ধাপ এগিয়েছেন ভারতের এই পেসার।

নাগপুরে রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩.২ ওভারে মাত্র ৭ রানে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন চাহার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং এটিই।

রেকর্ড গড়া এই বোলিংয়ের পুরস্কারই র‍্যাঙ্কিংয়ে পেয়েছেন চাহার। সোমবার আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ডানহাতি পেসার ৮৮ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছেন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যথারীতি স্পিনারদের দাপট। সেরা পাঁচজনই স্পিনার। এমনকি সেরা নয়জনের মধ্যে আটজনই স্পিনার!

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সে ৫৭ ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠেছেন ইংল্যান্ডের ডেভিড মালান। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

পাকিস্তান ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে দলীয় র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে। পাকিস্তানকে সদ্য ২-০ ব্যবধানে সিরিজ হারানো অস্ট্রেলিয়া এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এরপর আছে যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাংলাদেশের অবস্থান নবম।

**টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা নাঈম​


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়