ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইমরুলদের বিপক্ষে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর দল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৩:০৪, ১ ফেব্রুয়ারি ২০২২
ইমরুলদের বিপক্ষে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর দল

বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচে খেলে একটিতেও হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তারা মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদের মিনিস্টার ঢাকার বিপক্ষে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পর্বের শেষ দিনে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইমরুল কায়েস। 

শেষ ম্যাচে দুই দলই জয় পেয়েছে। তিন জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে পাঁচ ম্যাচে দুইটিতে জিতেছে ঢাকা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ঢাকার জন্য জয় খুব গুরুত্বপূর্ণ।  দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। 

আরো পড়ুন:

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল এবং কাইস আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।

চট্টগ্রাম/রিয়াদ  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়