ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অতিরিক্ত ভোট: শাহজাদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অতিরিক্ত ভোট: শাহজাদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত

সিরাজগঞ্জ সংবাদদাতা: ভোটের হিসাবে গড়মিল থাকার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করেছে উপজেলা নির্বাচন অফিস।

কেন্দ্র দুটি হলো- শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈজুড়ি ইউনিয়নের মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কৈজুড়ি মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র’র প্রিজাইডিং অফিসার শামীম হাসান জানান, সকাল ১০টায় পর্যবেক্ষণ করে দেখা গেছে ব্যালট বাক্সে যে পরিমাণ ভোট পড়ার কথা তার চেয়ে বেশি ভোট পড়েছে। অতিরিক্ত ভোট পড়ার কারণে এই কেন্দ্র’র ভোট স্থগিত করা হয়। একই কারণে শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর ভোট স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে  উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খান জানান, হিসেবে গড়মিল থাকায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  বিষয়টি ঢাকায় প্রধান নির্বাচন অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে।



রাইজিংবিডি/ সিরাজগঞ্জ/১০ মার্চ ২০১৯/অদিত্য রাসেল/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়