ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষক থেকে ধান ক্রয়ের দাবি কুবি ছাত্রলীগের

দেলোয়ার হোসেন শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষক থেকে ধান ক্রয়ের দাবি কুবি ছাত্রলীগের

কুবি প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং কুমিল্লা অঞ্চলে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর নিকট একটি স্বারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ ও সহসভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ।



রাইজিংবিডি/কুবি/২৭ মে ২০১৯/দেলোয়ার হোসেন শরীফ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়