ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাত ৩টায় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ৩০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাত ৩টায় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়

বিনোদন ডেস্ক : রাত ৩টা সময় সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহের সামনে ভিড় করছেন উৎসুক দর্শক। শুনতে অবাক লাগলেও এমন দৃশ্য দেখা যাচ্ছে ভারতের মুম্বাইয়ের কিছু সিনেমা হলে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার জ্বরে কাঁপছে বিশ্ব। গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। সুপারহিরোদের দেখতে দর্শক এতটাই উত্সাহী যে, প্রায় ২৪ ঘণ্টা শো টাইম রাখছেন হল মালিকেরা। এমনকি রাত ৩টা সময়ও থাকছে সিনেমাটির শো। আর এসময়ও সিনেমাটি দেখতে ভিড় করছেন দর্শকরা।

ভারতীয় আইন অনুযায়ী, মধ্যরাতের পর কোনো সিনেমার স্ক্রিনিং শুরু হতে পারে না। কিন্তু ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ব্যতিক্রম দৃষ্টান্ত তৈরি করল। একটি মাল্টিপ্লেক্সের কর্তারা সারা ভারতে মধ্যরাতের পরও শুধু এই সিনেমা প্রদর্শনের অনুমতি পেয়েছেন। এ শোটি রাত ৩টা ১০ মিনিটে শুরু হয় বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

জনপ্রিয় সিনেমা সিরিজ অ্যাভেঞ্জার্স। বলা হচ্ছে, এটিই এই সিরিজের সর্বশেষ সিনেমা। গত ২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। একই সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। দর্শক চাহিদার কথা চিন্তা করে গত বুধবার থেকে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। কিন্তু তারপরও টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েন ঢাকার দর্শক। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৯/শান্ত/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়